ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় এক ব্যক্তি, ধারের টাকা চাইতে গেলে, কুপিয়ে জখমের অভিযোগ

ঢাকা:রাজধানী মিরপুর রুপনগর আবাসিক  এলাকায়, মো:মাহাতাব হোসেন মামুন এর উপর  অতর্কিত হামলা ও কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ,একই এলাকার (১) মহব্বত পিতা :হেকিম খান সাহেব, (২) শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের সহকারী, শামীম পারভেজ, পিতা:ওমর আলী,(৩) শুভ,(৪) ওয়াহিদ, (৫) রনি,(৬) হাসান,(৭) সরোয়ার,(৮) আল-ইসলাম,(৯)আল-আমিন, এর বিরুদ্ধে। 


ভুক্তভোগী মো: মাহাতাব হোসেন মামুন জানায়,তার কাছ থেকে সাত দিনের কথা বলে,২০০০০(বিশ হাজার) টাকা ধার নেয়  মো:মহব্বত। ৭ মাস হয়ে গেছে এখনো ,ধারের টাকা ফেরত দেয়নি,বরং ভুক্তভোগী টাকা চাইতে গেলে বিভিন্ন হুমকি ধামকি দেয় অভিযুক্ত,মো: মহাব্বত 


উক্ত ২৬/০৯/২০২৬ ইং তারিখে আনুমানিক-সন্ধ্যা ৭-৩০ মিনিটে, ভুক্তভোগী টাকা চাইতে গেলে, মোহাব্বতের সাথে বাক -বিতণ্ডা  হয়,অতঃপর, মহব্বত গিয়ে শামীম পারভেজকে জানায়,শামীম ও তার বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে, মাহাতাবের বাসার সামনে আসে, তাকে ঘর থেকে ডেকে নিয়ে ,এলোপাথাড়ি মারধোর ও কুপিয়ে যখন করে, চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে, আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, গুরুতর জখম হওয়াতে, দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়,  ভুক্তভোগির দাবি :আসামিদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচার চেয়ে, প্রশাসনের কাছে জরুরী হস্তক্ষেপ কামনা করা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑